মাইক্রোফোন বাড়িয়ে দিলেই মেসিদের মুখ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুশীলনে হাস্যোজ্জ্বল লাভেজ্জি। তাঁকে কেন্দ্র করেই এই বয়কটের সূত্রপাত। ছবি: এএফপি
অনুশীলনে হাস্যোজ্জ্বল লাভেজ্জি। তাঁকে কেন্দ্র করেই এই বয়কটের সূত্রপাত। ছবি: এএফপি

বিশ্বকাপ বাছাই পর্বে সামনে কঠিন সময়। এই মুহূর্তে আর্জেন্টিনার খেলোয়াড়েরা কে কী ভাবছেন? কিংবা লিওনেল মেসি? বার্সেলোনা কিংবা নিজের নিয়ে নিয়েও তো অনেক কিছু শোনার আছে তাঁর কাছ থেকে। কিন্তু কোনো লাভ নেই। মেসিসহ আর্জেন্টিনার সব খেলোয়াড় মিডিয়া বয়কট অব্যাহত রেখেছেন। গত নভেম্বরের পর থেকে দেশটির মিডিয়ার সঙ্গে কথা বলছেন না খেলোয়াড়েরা।

কোপা আমেরিকার ফাইনালে আবারও হেরে যাওয়ার পর থেকে দেশটির মিডিয়ার সঙ্গে সম্পর্কের টানাপোড়েন শুরু। বিশ্বকাপ বাছাই পর্বে সেটির চূড়ান্ত অবনতি হয়। এজেকিয়েল লাভেজ্জিকে নিয়ে মিথ্যা খবর ছাপা হয়েছে এই অভিযোগে মিডিয়া বয়কট শুরু করে আর্জেন্টিনার খেলোয়াড়রা। বাছাই পর্বে কলম্বিয়াকে ৩-০ গোলে হারানোর পর মেসির নেতৃত্বে পুরো দল সংবাদ সম্মেলনে এসে জানিয়ে দেয়, সাংবাদিকদের সঙ্গে আর কথা নেই।
সেই রাগ যে চার মাস ধরে পুষে রেখেছেন মেসিরা, ভাবা যায়নি। অনেকে সেই ঘটনা ভুলেই গিয়েছিল। কিন্তু দলের সতীর্থের বিরুদ্ধে যখন অনুশীলনে গাঁজা খাওয়ার তাঁদের ভাষায় মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়, সেটা মেসিরা মানবেন কেন।
গত সোমবার আর্জেন্টিনা দলের খেলোয়াড়দের জন্য বুয়েনস এইরেসের বিমানবন্দরে অপেক্ষা করছিলেন স্থানীয় সাংবাদিকেরা। কিন্তু কেউ কোনো কথা বলেননি। লিগের ম্যাচের কারণে একদিন পরে আর্জেন্টিনায় পৌঁছান মেসি ও হাভিয়ের মাসচেরানো। তাঁরাও এড়িয়ে যান সাংবাদিকদের। আর্জেন্টিনা কোচ এদগার্দো বাউজা অবশ্য আশ্বস্ত করেছেন, দলের সভায় বিষয়টি তিনি তুলবেন। আর্জেন্টিনা খেলোয়াড়দের এই বয়কট প্রত্যাহার করার অনুরোধ জানাবেন।