মাগুরায় আবাহনীর সামনে নৌবাহিনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার বঙ্গবন্ধু কাপ ফুটবল টুর্নামেন্টটা অনুমিতভাবেই ঢাকার তিন দলের লড়াইয়ের মঞ্চে পরিণত হয়েছে। গত বছর মোহামেডানের কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল নৌবাহিনী। এবার অবশ্য ১০ ফেব্রুয়ারির দ্বিতীয় সেমিফাইনালে নৌবাহিনীর প্রতিপক্ষ ঢাকা আবাহনী। অন্য সেমিফাইনালে শেখ রাসেল ক্রীড়াচক্রের প্রতিপক্ষ মোহামেডান ও স্বাগতিক আছাদুজ্জামান ফুটবল একাডেমি ম্যাচের জয়ী দল।
মাগুরা স্টেডিয়ামে কাল তৃতীয় কোয়ার্টার ফাইনালে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়েও মাত্র এক গোলে জিতেছে নৌবাহিনী।