মাগুরায় ঢাকার তিন পরাশক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরায় খেলতে গেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন আবাহনী, শেখ রাসেল ও মোহামেডান। স্থানীয় আসাদুজ্জামান ফুটবল একাডেমি আয়োজিত বঙ্গবন্ধু কাপে সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলছে ঢাকার এই তিন দল। পরশু চুয়াডাঙ্গা স্পোর্টিং ক্লাবকে ৪-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে শেখ রাসেল।
কাল সেমিতে উঠেছে আবাহনী। তবে যশোরের আলহাজ নূর ইসলাম ফুটবল একাডেমির বিপক্ষে আকাশি নীলের জয়টা কষ্টার্জিত। দ্বিতীয়ার্ধের শুরুতে ইমন বাবুর করা একমাত্র গোলটিই তাদের তুলে এনেছে শেষ চারে। ৬ ফেব্রুয়ারি মোহামেডান খেলবে আয়োজক আসাদুজ্জামান ফুটবল একাডেমির সঙ্গে। টুর্নামেন্টে খেলছে নৌবাহিনী এবং তাদের হয়ে মাঠে নামবেন মামুনুল ইসলামসহ জাতীয় দলের বেশ কয়েকজন ফুটবলার।