মাচেরানোর এক বছর স্থগিত কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর ফাঁকি-সংক্রান্ত মামলায় নিজের দোষ গত অক্টোবরে স্বীকার করে নিয়েছিলেন। এবার সেই মামলায় এক বছরের স্থগিত কারাদণ্ড পেয়েছেন হাভিয়ের মাচেরানো। যার মানে এক বছরের মধ্যে আবার কর ফাঁকির অভিযোগ উঠলে বার্সেলোনার আর্জেন্টাইন ডিফেন্ডারকে যেতে হবে জেলে। জেল থেকে এ যাত্রা বাঁচলেও ৮ লাখ ১৬ হাজার ইউরো জরিমানা দিতে হচ্ছে মাচেরানোকে। ২০১১ ও ২০১৩ সালে পৃথক দুটি মামলায় প্রায় দেড় কোটি ইউরো কর ফাঁকির অভিযোগ উঠেছিল মাচেরানোর বিরুদ্ধে। পরে এক বিবৃতিতে মাচেরানো দাবি করেন, তিনি সজ্ঞানে কর ফাঁকি দেননি, ‘আমি একজন পেশাদার ক্রীড়াবিদ, কর সম্পর্কে আমার ভালো ধারণা নেই। পুরো ক্যারিয়ারে আমি সব সময়ই সৎ থাকার চেষ্টা করেছি।’ এএফপি।