প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আপাতত জেলে যেতে হচ্ছে না বার্সেলোনা মিডফিল্ডারকে। জরিমানা দিয়েই কর ফাঁকির মামলা থেকে মুক্তি পাচ্ছেন। স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফই জানিয়েছে, রাজ্য অ্যাটর্নির সঙ্গে সমঝোতা অনুযায়ী ‘মাত্র’ ৮ লাখ ১৫ হাজার ইউরো জরিমানা দিলেই রক্ষা পাবেন মাচেরানো। তবে শর্ত থাকবে, আগামী ১২ মাসের মধ্যে একই অপরাধ করতে পারবেন না আর্জেন্টাইন মিডফিল্ডার। মাচেরানো নাইকির কাছ থেকে নিজের স্বত্ব বাবদ পাওয়া অর্থের কর ফাঁকি দিয়েছিলেন। অবশ্য অভিযোগ ওঠার পরই কর ও এর সুদ পরিশোধ করে স্পেনের আদালতে অপরাধ স্বীকারও করে নেন। তখন শোনা গিয়েছিল, জরিমানার সঙ্গে এক বছরের জেলও হতে পারে তাঁর। আপাতত তাই স্বস্তিই পাচ্ছেন মাচেরানো। গোলডটকম।