মাঠ ছাড়ার তাড়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল সান্ডারল্যান্ড-চেলসি ম্যাচ শুরু হওয়ার পর মিনিট না পেরোতেই বাঁশি বাজাতে হলো রেফারিকে। ৪৪ সেকেন্ডেই খেলা থামিয়ে চেলসির গ্যারি কাহিলকে দেখাতে হলো হলুদ কার্ড। এ মৌসুমে প্রিমিয়ার লিগের দ্বিতীয় দ্রুততম হলুদ কার্ড। ফুটবলে মাঠে নেমেই কার্ড দেখার ঘটনা অবশ্য নতুন কিছু নয়। গত মৌসুমেই যেমন লিভারপুল কিংবদন্তি স্টিভেন জেরার্ড ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার ৩৮ সেকেন্ডের মধ্যেই লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। বিস্ময়ের ব্যাপার, এত দ্রুত লাল কার্ড দেখেও দ্রুততম মাঠ ছাড়ার রেকর্ডের ধারে-কাছে আসতে পারেননি জেরার্ড!
সবচেয়ে দ্রুত লাল কার্ড দেখার রেকর্ড
সেকেন্ড দল প্রতিপক্ষ সাল
২ লি টড গ্রস পার্ক সেল্টিক টন্টন ওয়ান্ডারার্স ২০০০
৩ ডেভিড প্রাট চিপেনহাম টাউন ব্যাশলি ২০০৯
১০ জিসেপ্পে লরেঞ্জো বোলোনিয়া পারমা ১৯৯০
১২ প্রেস্টন এডওয়ার্ডস এবসফ্লিট ইউনাইটেড ফার্নবোরো ২০১১
১২.৫ কিথ গিলেস্পি শেফিল্ড ইউনাইটেড রিডিং ২০০৭