মাঠে চিকিৎসক নেই!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিনিয়র ডিভিশন ফুটবল লিগ কাল শুরু হয়েছে কমলাপুর স্টেডিয়ামে। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ উদ্বোধন করার পর আশার গোলে বাংলাদেশ বয়েজকে হারিয়েছে ঢাকা ইউনাইটেড।
ম্যাচ কিছুক্ষণ গড়াতেই শক্ত ও অসমান মাঠে আহত হতে থাকলেন খেলোয়াড়েরা। কিন্তু মাঠে কোনো চিকিৎসকের দেখা মিলল না। দুজন খেলোয়াড় অনেকক্ষণ মাটিয়ে পড়ে থাকলেও তাঁরা পেলেন না প্রাথমিক চিকিৎসাও। খেলা দেখতে আসা সাবেক ফুটবলার ইমতিয়াজ সুলতান জনি, শফিকুল ইসলাম মানিক, ছাইদ হাসান কাননরা এটি দেখে সবিস্ময়ে বললেন, লিগ কমিটি একজন চিকিৎসক রাখবে না, এটা তাহলে কেমন আয়োজন!
কেউ কেউ অবশ্য একটা উত্তর খুঁজে নিয়েছেন—এশিয়ান গেমসে খেলতে যাওয়া জাতীয় দলের সঙ্গেই চিকিৎসক, ফিজিও, গোলরক্ষক কোচ নেই। এই লিগের সঙ্গে চিকিৎসক থাকবে—এটা আশা করাই তো বাড়াবাড়ি!