মাঠে নামছেন তাঁরা দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের সঙ্গে আছেন, অনুশীলন করছেন, জয় উদ্যাপন করছেন, পরাজয়ের বেদনাও ভাগাভাগি করছেন অথচ খেলতে পারছেন না। আরদা তুরান ও অ্যালেক্স ভিদালের মানসিক অবস্থাটা অনুমান করাই যায়! শেষ পর্যন্ত এই দুজনের দীর্ঘ অপেক্ষা শেষ হচ্ছে, আগামীকালই কোপা ডেল রেতে এসপানিওলের বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারবেন বার্সার দুই খেলোয়াড়।
নিয়মবহির্ভূতভাবে অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় দলে নেওয়ার কারণে দলবদলে বার্সেলোনাকে পেতে হয় ছয় মাসের নিষেধাজ্ঞা। গ্রীষ্মকালীন দলবদলে অ্যাটলেটিকো ও সেভিয়া থেকে তুরান ও ভিদালকে নিয়েও তাই মাঠে নামাতে পারেনি। এই দুজনকেও দর্শক হয়েই থাকতে হয়েছে। উয়েফার সেই নিষেধাজ্ঞা অবশেষে শেষ হয়েছে, বার্সা চাইলে জানুয়ারির দলবদলে নতুন খেলোয়াড়ও নিতে পারবে। রয়টার্স।