মাঠে ফিরতে সময় লাগবে রোনালদোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

চোট পেয়েছিলেন ইউরোর ফাইনালে। সেই চোট এতটাই মারাত্মক ছিল যে ফ্রান্সের বিপক্ষে ওই ম্যাচের ২৫ মিনিটেই মাঠ ছাড়তে হয়েছিল ক্রিস্টিয়ানো রোনালদোকে। রিয়াল মাদ্রিদ উইঙ্গারের সেরে উঠতেও বেশ সময় লাগবে। স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের আগে রোনালদোর মাঠে ফেরার সম্ভাবনা খুব কম।
যদি তা-ই হয়, তাহলে রিয়ালের হয়ে নতুন মৌসুমের প্রথম দুটি ম্যাচ এবং পর্তুগালের হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন না রোনালদো। আগামী ২১ ও ২৮ আগস্ট রিয়ালের নতুন মৌসুমের প্রথম দুটি ম্যাচ খেলবে রিয়াল সোসিয়েদাদ ও সেল্টা ভিগোর বিপক্ষে। ৬ সেপ্টেম্বর বিশ্বকাপ বাছাইয়ে পর্তুগালের প্রথম ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে। নিউজ এএম।