মাঠে মেসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে দাড়ি, চুলে সাদা রং—কোপা আমেরিকার পর এই প্রথম মাঠে দেখা গেল তাঁকে। বার্সেলোনার হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে ৪৫ মিনিট খেলেছেন লিওনেল মেসি। গোল পাননি, গোলে সহায়তাও করতে পারেননি। তারপরও বড় ব্যবধানে জিততে সমস্যা হয়নি বার্সার। পরশু ডাবলিনে সেল্টিককে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। এদিন মাঠে নেমেছে রিয়াল মাদ্রিদও, মার্সেলোর জোড়া আর মারিয়ানোর এক গোলে যুক্তরাষ্ট্রের মিশিগানে প্রীতি টুর্নামেন্টের ম্যাচে চেলসিকে হারিয়েছে ৩-২ ব্যবধানে। চেলসির দুটি গোলই করেছেন এডেন হ্যাজার্ড
রয়টার্স