মাতেও মেসির আগমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই তিন সদস্যের পরিবারে যোগ হলো আরেক সদস্য l ফাইল ছবি
এই তিন সদস্যের পরিবারে যোগ হলো আরেক সদস্য l ফাইল ছবি

পরদিন অ্যাটলেটিকোর সঙ্গে মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। অথচ কাল অনুশীলনে নেই লিওনেল মেসি। গুঞ্জন শুরু হয়ে গেল, আবার বাবা হয়েছেন বার্সেলোনা ফরোয়ার্ড! পরে মেসির ভাই মাতিয়াস নিশ্চিত করেছেন, মেসি-রোকুজ্জোর কোল আলো করে এসেছে দ্বিতীয় সন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে মাতেও মেসি।
তিন বছর আগে নভেম্বরে জন্ম হয় প্রথম সন্তান থিয়াগোর। এরপর মায়ের হাত ধরে থিয়াগো গেছে গ্যালারিতে, বাবার সঙ্গে মাঠেও গেছে অনেকবার। এবার আর একা যেতে হবে না, পেয়ে গেছে নতুন সঙ্গী! তবে মেসি কাল অনুশীলন না করলেও আজ অ্যাটলেটিকোর বিপক্ষে ম্যাচে নামবেন। এটি নিশ্চিত করেছেন বার্সা কোচ লুইস এনরিকে। মেইল অনলাইন।