মানবতার ডাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার আগে ইউরোপে আশ্রয়প্রার্থী শরণার্থীদের হাত বাড়িয়ে গ্রহণ করেছে জার্মানি। শরণার্থীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে দেশটির কয়েকটি ফুটবল ক্লাবও। এবার আরেকটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে দেশটির শীর্ষ ফুটবল ক্লাবগুলো, যাতে অংশ হচ্ছে জার্মানির শীর্ষ দুই লিগের ৩৬টি ক্লাবই। আগামী সপ্তাহে সব কটি দলই মাঠে নামবে ‘উই আর হেল্পিং! #রিফিউজিসওয়েলকাম’ লোগো-সংবলিত জার্সি পরে। জার্সির বাঁ হাতায় থাকবে লোগোটি। সমর্থকেরা যাতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়, সে জন্যই এ উদ্যোগ। জার্সির ওই অংশটা বুন্দেসলিগার প্রধান স্পনসর হের্মেসের জন্যই বরাদ্দ। কোম্পানিটি নিজেরাই অবশ্য অন্যতম উদ্যোক্তা নতুন এ আয়োজনের। এর আগে বায়ার্ন মিউনিখ ১০ লাখ ইউরো সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে। আরেক ক্লাব ভলফস্বুর্গ চ্যাম্পিয়নস লিগের নিজেদের ম্যাচ দেখতে গতকাল আমন্ত্রণ জানিয়েছে ১ হাজার ২০০ শরণার্থীকে। এএফপি।