মানবিক রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকাদের দেখে ভক্তদের ভিড় তো জমেই। কিন্তু এইবারের বিপক্ষে ম্যাচ খেলতে গিয়ে বিলবাও বিমানবন্দরে শনিবার নতুন কিছু দেখলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ভিড়ের মধ্যেই তাঁকে দেখে কাঁদছে এক বালক। দূর আকাশের তারাকে হাতের কাছে পেলে যা হয়! আবেগ সামলাতে পারেনি ওই বালক ভক্ত। তবে পরিস্থিতিটা দক্ষতার সঙ্গেই সামাল দিলেন রিয়ালের পর্তুগিজ উইঙ্গার। ওই ভক্তের জন্য নিজের ছবিতে সই দিলেন। সই দিলেন তার নিয়ে আসা রিয়ালের জার্সিতেও। এখানেই শেষ নয়। যাওয়ার আগে জড়িয়েও ধরলেন তাঁকে। রোনালদোর এই মানবিকতায় আজীবন রোমন্থনের মতো কিছু পেয়ে গেল ওই বালকটি। ডেইলি মেইল।