মানেন না মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলাররা অনেক সময় প্রশংসায় ভেসে যান। আজকাল টুইটার-ফেসবুকে নিজেরাই সেসব প্রশংসাবাক্য দেখতে পারেন। পিকেকে যেমন সব কাজের কাজি বলা হয়, আবার রাকিটিচকে ভক্তরা নাম দিয়েছেন মাটির মানুষ। তবে লিওনেল মেসির জন্য ব্যাপারটা একটু অন্য রকম। ক্যারিয়ারে মেসি প্রশংসা কম শোনেননি, এটি এখন ডালভাত হয়ে গেছে। তারপরও কিছু কিছু প্রশংসায়ও এখনো একটু বিব্রতবোধ করেন মেসি। এই যে, তাঁকে ‘ভিনগ্রহের ফুটবলার’ তকমা দেওয়া হয়ে গেছে। টুইটারে সেসব পড়ে মেসির প্রতিক্রিয়া, ‘আমি মোটেই অন্য গ্রহের কেউ নই। আমি একেবারেই সাধারণ।’ মেসি যতই এটা বলুন, ভক্তরা কি তা মানবেন? ফক্স স্পোর্টস।