মামলার ঝামেলায় মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকা শুরু হয়ে গেছে, কালই প্যারাগুয়ের সঙ্গে নামছে আর্জেন্টিনা। লিওনেল মেসি কোথায় এখনো তাঁর কাছে অধরা থাকা টুর্নামেন্টে একাগ্র হয়ে থাকবেন, তা নয়, তাঁর মনোযোগ চলে যাচ্ছে মাঠের বাইরের ঘটনায়। কর ফাঁকিসংক্রান্ত মামলায় আপিল করে হেরে গেছেন বার্সেলোনার আর্জেন্টাইন তারকা। তার মানে এখন বিচারের মুখোমুখি হতে হবে মেসিকে।
২০০৭ থেকে ২০০৯ পর্যন্ত ইমেজ স্বত্ব ফাঁকি দেওয়া নিয়ে মেসি ও তাঁর বাবা হোর্হের বিরুদ্ধে আদালতে মামলা করেছিল স্প্যানিশ কর কর্তৃপক্ষ। সেটার জন্য আদালতে হাজিরাও দিতে হয়েছে মেসিকে। স্প্যানিশ কর কর্তৃপক্ষ দাবি করেছে, মেসি ৪০ লাখ ডলার কর ফাঁকি দিয়েছেন। মেসির বাবা অবশ্য দাবি করেছেন, তাঁর ছেলে এসবের কিছুই জানেন না। এরই মধ্যে ৫ কোটি ৩০ লাখ ডলার ক্ষতিপূরণও দিয়েছেন। কিন্তু মামলার ফাঁস গলা থেকে যেন খুলতে পারছেন না মেসি। এএফপি।