মামুনুলদের শুভকামনা মুশফিকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ফুটবল দলকে মুশফিকুর রহিমের শুভকামনা। ছবি: এএফপি
বাংলাদেশ ফুটবল দলকে মুশফিকুর রহিমের শুভকামনা। ছবি: এএফপি

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি নিয়ে আগ্রহের কমতি নেই দেশের ফুটবলপ্রেমী মানুষের। এই ম্যাচটি ছুঁয়ে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদেরও। তাঁরাও অধীর অপেক্ষায় পার্থের এই ম্যাচটির জন্য। তাদেরও প্রত্যাশা এই ম্যাচটি দিয়ে দেশের মানুষকে গর্বিত করবে বাংলাদেশ ফুটবল দল।
বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম তাঁর ফেসবুক পেজে শুভ কামনা জানিয়েছেন মামুনুল ইসলামের দলকে। একইসঙ্গে তিনি এই ম্যাচটি নিয়ে মানুষের আগ্রহের কথাটিও বর্ণনা করেছেন নিজের পোস্টে। মুশফিকুর রহিমের পোস্টটা অনেকটা এমন, এই ম্যাচটির দিকে তাকিয়ে গোটা জাতি। শুভকামনা থাকল বাংলাদেশ ফুটবল দলের প্রতি। গর্বিত করো আমাদের।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের ফুটবলপ্রেম সর্বজনবিদিত। বেশিরভাগ ক্রিকেটারই যে ফুটবলটা দারুণ খেলেন, সেটা দেখা যায় তাদের অনুশীলন সেশনের ফাঁকে-ফোকরেই। বল পায়ে সাকিব, মুশফিকরা যে অনেক সময়ই ‘মেসি-রোনালদো’ হয়ে ওঠেন সেটার প্রমাণ অনেকবারই পেয়েছেন দেশের ক্রীড়াপ্রেমীরা।
মামুনুলরা অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে প্রমাণ পেলেন দেশের ক্রীড়াঙ্গনের প্রতি মুশফিকের দায়িত্ববোধের!