প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফুটবল মাঠে মারামারি প্রায় নৈমিত্তিক ব্যাপার। খেলোয়াড়ে-খেলোয়াড়ে ঠোকাঠুকি কিংবা কোচের সঙ্গে কোচের বিবাদ এসবও সাধারণ। তবে অভিনব এক মারামারি দেখা গেল পেরুতে। গোলরক্ষকের ওপর জোট বেঁধে চড়াও হয়েছিল বলকুড়ানি ছেলেরা! পেরুর কাপ প্রতিযোগিতায় রেসিং ক্লাবের মুখোমুখি হয়েছিল ডিআইএম। ম্যাচে তখন ১-১-এ সমতা। গোল কিক পেয়েছে ডিআইএম। দলের গোলরক্ষক বলবয়দের কাছে বলটি চেয়ে নিতে গেলেন। কিন্তু কিশোর বলবয় নিজেই মাঠের ভেতর ঢুকে পড়ল, বল সে নিজে বসাবে নির্ধারিত জায়গায়! কিছুতেই গোলরক্ষকের হাতে দেবে না। বলটি রেখে আসার সময় কী মনে করে আবার ডিআইএম গোলরক্ষকের হাতে একটা ঘুষিও মেরে বসল। এ নিয়েই শুরু। গোলরক্ষক নিজে আবার বলবয়দের বোঝাতে গেলেন। এবার আরও বড় শাস্তি, তিন চারজন মিলে লাথি বসিয়ে দিল তাঁর পায়ে। এরপর অবশ্য ওই বলবয়দের বের করে দেওয়া হয়েছিল মাঠ থেকে। ফক্সসকার।