মারিয়া-বোমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুক পোস্টটা দেখে চমকে ওঠার কথা। অ্যাঞ্জেল ডি মারিয়ার মাথাটাথা খারাপ হয়ে যায়নি তো? নিজের পেজ থেকে রোনালদো ও তাঁর রিয়ালের হয়ে একটি উদ্যাপনের ছবি পোস্ট করেছেন। সেখানে সরাসরি লিখেছেন, ‘বন্ধু, খুব শিগগিরই দেখা হবে।’ রোনালদো পিএসজিতে যেতে পারেন, এ রকম একটা গুঞ্জন বেশ কিছুদিন থেকেই শোনা যাচ্ছে। ডি মারিয়া তাই বলে এভাবে বোমা ফাটাবেন? পরে ডি মারিয়ার স্ত্রী দাবি করেছেন, পোস্টটা তাঁর স্বামী দেননি, টুইটার-ফেসবুকেও ডি মারিয়া নাকি নেই! কিন্তু পেজটা তো নীল ‘টিক’ চিহ্ন দেওয়া, তার মানে ফেসবুক কর্তৃপক্ষ সেটিকে ‘আসল’ বলেই স্বীকৃতি দিয়েছে। তাহলে পেজটা কে চালাচ্ছে? আর খবরটাই বা দিল কে? মজার ব্যাপার, কিছুক্ষণ পরে সেই পোস্ট তো বটেই, পেজটাই হাওয়া হয়ে গেছে। তাহলে কি ডি মারিয়াই পরে সেটি মুছে দিয়েছেন? গোল ডটকম।