মারেকে চূড়ার হাতছানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত শুক্রবার প্যারিস মাস্টার্সের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার মারিন চিলিচের কাছে হেরে গেছেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান তারকার এই হার র্যাঙ্কিং-শীর্ষে ওঠার স্বপ্ন দেখাচ্ছে অ্যান্ডি মারেকে। ওই দিন শেষ আটে ব্রিটিশ তারকা মারে হারিয়ে দেন চেক প্রজাতন্ত্রের টমাস বার্ডিচকে। সেমিফাইনালে তাঁর মুখোমুখি মিলোস রাওনিচ-জো উইলফ্রায়েড সোঙ্গা ম্যাচের বিজয়ী। এই ম্যাচ জিততে পারলেই প্রথমবারের মতো র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যাবেন মারে। এএফপি।