মার্টিনোর দলে আরও তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সপ্তাহ খানেক আগে জেরার্ডো মার্টিনো ব্রাজিল ও হংকংয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের জন্য ১৯ জনের নাম ঘোষণা করেছিলেন। স্পষ্টতই অসম্পূর্ণ দল এবং এঁদের প্রত্যেকেই বিদেশি লিগে খেলেন। অনুমিতই ছিল যে দলটিকে সম্পূর্ণ করতে পরে ডাকতে পারেন আর্জেন্টিনার ঘরোয়া লিগের খেলোয়াড়দের। হলোও তা-ই। বোকা জুনিয়র্সের মিডফিল্ডার ফার্নান্দো গ্যাগো, রিভারপ্লেটের লেফটব্যাক লিওনেল ভ্যানহিওনি এবং লানুসের গোলকিপার অগুস্তিন মারচেসিনকে নিয়ে আর্জেন্টিনা কোচ পরশু পুরো করেছেন ২২ জনের দল। রয়টার্স।