মার্তার শেষ সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

তাঁকে ডাকা হয় ‘স্কার্ট পরা পেলে’ নামে। কিন্তু মার্তা যে নিজেকে ‘স্কার্ট পরা ক্রুইফ কিংবা পুসকাস’ বানিয়ে ফেলছেন ধীরে ধীরে। ব্রাজিল দলের জার্সি গায়ে চাপিয়েছেন আজ ১৪ বছর হলো, কিন্তু এখনো প্রাপ্তির খাতা শূন্য তাঁর। দেশের হয়ে কিছু জেতার শেষ সুযোগ পাচ্ছেন মার্তা। রিও অলিম্পিকের ব্রাজিল দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনি।
ফুটবল থেকে ব্যক্তিগতভাবে যা পাওয়া সম্ভব সবই পেয়েছেন মার্তা। টানা পাঁচবার বিশ্বসেরা নারী ফুটবলার হয়েছেন, আরও চারবার হয়েছেন দ্বিতীয় সেরা। নারী ফুটবলের প্রসঙ্গ এলেই সবার চোখে ভাসে মার্তার ছবি। কিন্তু জাতীয় দলের হয়ে যে কিছুই পাননি তিনি। চারটি বিশ্বকাপে খেলছেন, অংশ নিয়েছেন তিনটি অলিম্পিকে। কিন্তু ২০০৪ ও ২০০৮ অলিম্পিকের দুটি রুপাই একমাত্র সান্ত্বনা হয়ে আছে তাঁর। তবে এবার সে আক্ষেপ ঘোচানোর সুযোগ পাচ্ছেন তিনি, মঞ্চটাও দারুণ। ঘরের মাঠের অলিম্পিক, এ সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না ৩০ বছর বয়সী মার্তা! ইয়াহু নিউজ।