মার্তার হ্যাটট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরশু ম্যাচের ১০ মিনিটের মধ্যেই যুক্তরাষ্ট্রের বিপক্ষে ০-২ গোলে পিছিয়ে পড়েছিল ব্রাজিল। ব্রাসিলিয়ায় অনুষ্ঠানরত আন্তর্জাতিক মহিলা টুর্নামেন্টের এই ম্যাচে শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতেছে পেলের দেশের মেয়েরা। পিছিয়ে পড়া ব্রাজিলের জয়ের নির্মাতা ‘পেলে ইন স্কার্ট’খ্যাত মার্তা। দলের তিনটি গোলই করেছেন পাঁচবারের ফিফা বর্ষসেরা এই নারী স্ট্রাইকার। ১৯, ৫৫ ও ৬৬ মিনিটে গোল তিনটি করেন তিনি। চার জাতির এই টুর্নামেন্টে ব্রাজিল, যুক্তরাষ্ট্র ছাড়াও খেলছে আর্জেন্টিনা ও চীন। ফক্স স্পোর্টস।