মালদ্বীপ গেল আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এএফসি কাপে নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে কাল মালদ্বীপ গেল আবাহনী। আগামীকাল মালের জাতীয় স্টেডিয়ামে মাজিয়া স্পোর্টিংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।
ঢাকায় গত ১৪ মার্চ আবাহনীকে ২-০ গোলে হারিয়ে যায় এই মাজিয়া। গ্রুপ পর্বের চার ম্যাচে একটি মাত্র জয় বেঙ্গালুরু এফসির বিপক্ষে, বাকি তিন ম্যাচই হেরে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে আবাহনী। চার ম্যাচে তিন জয়ে শীর্ষে বেঙ্গালুরু, সমান পয়েন্ট পেয়েও গোলগড়ে পিছিয়ে দুইয়ে মাজিয়া। আবাহনী ৩১ মে গ্রুপের শেষ ম্যাচটি খেলবে ঢাকায় বঙ্গবন্ধু স্টেডিয়ামে, প্রতিপক্ষ ভারতের আই-লিগের দল মোহনবাগান।