মালদ্বীপকে আনতে চায় বাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নভেম্বরে পাকিস্তানকে ঢাকায় এনে দুটি প্রীতি ম্যাচ আয়োজন করতে চেয়েছিল বাফুফে। ব্যস্ত সূচি থাকায় পাকিস্তান জানুয়ারির আগে আসতে পারবে না বলে জানিয়ে দিয়েছে। বিকল্প হিসেবে নভেম্বরে মালদ্বীপকে আনার চেষ্টা হচ্ছে। মালদ্বীপ এলে ঢাকা ও সিলেটে দুটি ম্যাচ হবে। না এলে অন্য কোনো দলের দিকে হাত বাড়াবে বাফুফে। তবু প্রীতি ম্যাচ খেলার ধারাটা ধরে রাখা হবে। গত মাসে নেপালকে আনা হয়েছে, আগামী মাসের শেষ সপ্তাহে আসছে শ্রীলঙ্কা। তারই ধারাবাহিকতায় পাকিস্তানকে চাওয়া হয়েছিল।