মালদ্বীপে অনুশীলনে নেমে পড়ল বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে কাল মালদ্বীপে পৌঁছেছে বাংলাদেশ দল। সেখানে কোয়ারেন্টিন পর্ব না থাকায় করোনা পরীক্ষায় নেগেটিভ হয়ে আজ বিকেলেই অনুশীলনে নেমে পড়েছেন জামাল ভূঁইয়া-তপু বর্মণরা। জ্বর থাকায় দলের সঙ্গে অনুশীলন করতে পারেননি মিডফিল্ডার সোহেল রানা।

ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক জামালদের অনুশীলন

১ / ৪
ছবিতে প্রধান কোচ অস্কার ব্রুজোন নেই। তবে খেলোয়াড় ও সহকারী কোচদের শরীরী ভাষা দেখেই বোঝা যাচ্ছে অস্কারের দিকনির্দেশনা শুনছেন তাঁরা
ছবি: বাফুফে
২ / ৪
বলের ওপর অনুশীলনে জোর দেওয়া হলেও ছিল দৌড়ানোর পর্বও
ছবি: বাফুফে
৩ / ৪
গোলমুখে বল উড়ে এলে গোল করতে হবে। স্ট্রাইকার সুমন রেজা সেই অনুশীলনই করছেন
ছবি: বাফুফে
৪ / ৪
মূল অনুশীলন শেষে ঝালিয়ে নেওয়া হচ্ছে ফিটনেস
ছবি: বাফুফে