মালদ্বীপে সাবিনার ১৬ গোল!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের মাটিতে এক ম্যাচ ১৬-১৭ গোল বেশ কয়েকবারই করেছেন সাবিনা খাতুন। এটা তাঁর কাছে ডালভাত। তবে বিদেশেও এমন গোল-উৎসব করবেন সাতক্ষীরার মেয়ে কে ভেবেছিল! মালদ্বীপের ফিয়েস্তা টুর্নামেন্টে স্থানীয় পুলিশ দলের হয়ে পরশু ১৬ গোল করে সেখানকার ফুটবল মহলকে চমকে দিয়েছেন বাংলাদেশ জাতীয় মহিলা দলের এই স্ট্রাইকার। পরশু এম ই ইর বিপক্ষে সাবিনার দল জিতেছে ২৫-০ গোলে!