মালদ্বীপের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ, এশিয়ান কাপের বাছাই এবং সাফ ফুটবলের সুবাদে এ বছর আন্তর্জাতিক ফুটবলে বেশ ব্যস্ত সময় কাটবে বাংলাদেশের। সেই তালিকায় যোগ হতে যাচ্ছে আরও একটি টুর্নামেন্ট। আগামী ২০-৩০ নভেম্বর মালদ্বীপের প্রমিজ কাপ ফুটবল টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। স্বাগতিক মালদ্বীপের সঙ্গে বাংলাদেশ ছাড়াও মালেতে অনুষ্ঠেয় টুর্নামেন্টে সিঙ্গাপুর অংশ নিতে পারে। চতুর্থ দল সম্পর্কে অবশ্য কোনো ধারণা পাওয়া যায়নি। খেলা হবে লিগ পদ্ধতিতে। লিগের সেরা দুটি দল খেলবে ফাইনাল। ডিসেম্বরে কেরালায় অনুষ্ঠেয় সাফ ফুটবলের আগে প্রস্তুতির সুযোগ হিসেবেই মালদ্বীপের টুর্নামেন্টে খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।