মালদ্বীপের লিগে সাবিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে আইএসএলে অ্যাটলেটিকো ডি কলকাতায় খেলার ডাক পেয়েছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক মামুনুল ইসলাম। এবার মালদ্বীপের মহিলা লিগে খেলার সুযোগ পেলেন মহিলা দলের স্ট্রাইকার সাবিনা খাতুন। মালদ্বীপের এই লিগ শুরু হবে ১৪ মার্চ। বিদেশের লিগে খেলা বাংলাদেশের প্রথম মহিলা ফুটবলার সাবিনা মালদ্বীপের পুলিশ দলে খেলার ডাক পেয়ে খুবই উচ্ছ্বসিত, ‘পাকিস্তানে গত সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে আমার খেলা দেখে সেখানকার একজন কর্মকর্তা এই প্রস্তাব দিয়েছিলেন। এত দিন পর স্বপ্ন সত্যি হচ্ছে, ভাবতে খুব ভালো লাগছে।’ মালদ্বীপের বিপক্ষে ওই ম্যাচে ৩-১ গোলে জেতে বাংলাদেশ, এর দুটি গোলই করেছিলেন সাবিনা।