মালয়েশিয়াতেও ম্যাচ খেলার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ান গেমসগামী ফুটবল দলকে অনুশীলন ম্যাচ খেলার সুযোগ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাফুফে। এ জন্য তারা নেপালকে ঢাকা আনতে চায়। এ মাসের ২০ থেকে ৩০ তারিখের মধ্যে যেকোনো সময় ঢাকায় আসতে অনুরোধ জানিয়ে কাল অল নেপাল ফুটবল ফেডারেশনকে চিঠি পাঠিয়েছে বাফুফে।
একই সঙ্গে এশিয়ান গেমস খেলতে দক্ষিণ কোরিয়ার ইনচন যাওয়ার পথে মালয়েশিয়ায় যাত্রাবিরতি করে সেখানে একটা ম্যাচ খেলার পরিকল্পনাও আছে। গেমস ফুটবল শুরু ১৪ সেপ্টম্বর। বাংলাদেশ দল মালয়েশিয়া যেতে চায় ৭ বা ৮ সেপ্টেম্বর। তারপর সুবিধাজনক দিনে ম্যাচটা হতে পারে। মালয়েশিয়ার জাতীয় দল পেলে ভালো, নইলে স্থানীয় কোনো বড় দল পেলেও বাফুফের আপত্তি নেই। এখন নেপাল ও মালয়েশিয়ার উত্তর পাওয়ার অপেক্ষা।