মালয়েশিয়ার কোচের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের কাছে ১০-০ গোলে হেরেছে মালয়েশিয়া। এমন লজ্জার হারে প্রথম কোপটা সাধারণত কোচের ওপর দিয়েই যায়। তবে মালয়েশিয়ার কোচ ডোলা সালেহ দায় স্বীকার করে নিজে থেকেই কাল সরে দাঁড়ালেন দায়িত্ব থেকে। ‘কে মেনে নিতে পারে ১০-০ গোলে হার? এ জন্যই আমি সরে দাঁড়াচ্ছি’—বলেছেন গত বছর জুলাইতে মালয়েশিয়া ফুটবল ফেডারেশনের সঙ্গে আড়াই বছরের চুক্তিতে নিয়োগ পাওয়া কোচ। সালেহ পদত্যাগ করায় অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে সাবেক মালয়েশিয়ান খেলোয়াড় ও কোচ অং কিম সুইকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। এএফপি।