মালয়েশিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের তৃতীয় ম্যাচটি বাংলাদেশ পার্থে খেলবে ৩ সেপ্টেম্বর, অস্ট্রেলিয়ার সঙ্গে। তবে এর আগে বাংলাদেশ একটি প্রীতি ম্যাচ খেলবে মালয়েশিয়ার সঙ্গে। অস্ট্রেলিয়া যাওয়ার পথে আগামী ২৯ আগস্ট এই প্রীতি ম্যাচটি মালয়েশিয়াতেই খেলবেন মামুনুলরা। মালয়েশিয়া ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রস্তাবটি আগেই দিয়েছিল বাফুফে। কাল ই-মেইলে সেটি নিশ্চিত করেছে মালয়েশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপের বাছাইপর্বের জন্য এর আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামে বাংলাদেশ দুটি প্রীতি ম্যাচ খেলেছে সিঙ্গাপুর ও আফগানিস্তানের সঙ্গে।