মালয়েশিয়ায় মামুনুলরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূল পরীক্ষা আগামী ৩ সেপ্টেম্বর। পার্থে চারবার বিশ্বকাপ খেলা এশীয় চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচটি বাংলাদেশের জন্য সম্মান-রক্ষার অগ্নিপরীক্ষাই। সে ম্যাচে যেন মামুনুল-এমিলি-জাহিদরা ভালোভাবে ‘উতরে’ যেতে পারেন সে জন্যই তাদের জন্য ব্যবস্থা করা হয়েছে মালয়েশিয়ার বিপক্ষে এক প্রীতি আন্তর্জাতিক ম্যাচের। আগামী ২৯ আগস্ট অনুষ্ঠেয় এই ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল আজ ভোরে পৌঁছেছে কুয়ালালামপুর।
মালয়েশিয়ায় বাংলাদেশ দল উঠেছে গ্র্যান্ড ব্লু ওয়েভ হোটেলে। বাফুফে সূত্র জানিয়েছে, হোটেলটি কুয়ালালামপুরের নিকটবর্তী শাহ আলম অঞ্চলে অবস্থিত। এই হোটেলের খুব কাছেই অবস্থিত শাহ আলম আন্তর্জাতিক ফুটবল স্টেডিয়াম। ২০১২ সালে মালয়েশীয় জাতীয় দলের বিপক্ষে এই মাঠেই বাংলাদেশ সর্বশেষ ম্যাচটি খেলেছিল। খেলাটি ড্র হয়েছিল ১-১ গোলে।
মালয়েশিয়ার বিপক্ষে ২৯ আগস্টের ম্যাচটির আগে বাংলাদেশ নিজেদের ঝালিয়ে নেবে পাদানাং লাতিয়ান ডার্বিতে অবস্থিত বুকিত জেলুতং ফুটবল মাঠে। মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচটি খেলেই বাংলাদেশ ধরবে পার্থের বিমান।

গত রাতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে বিশেষ দোয়া।ছবি: বাফুফে
গত রাতে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ার আগে বিমানবন্দরে বিশেষ দোয়া।ছবি: বাফুফে
মালয়েশিয়ার বিমানে ওঠার আগে জাতীয় দলের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কোচ লোডভিক ডি ক্রুইফ। ছবি: বাফুফে
মালয়েশিয়ার বিমানে ওঠার আগে জাতীয় দলের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে কোচ লোডভিক ডি ক্রুইফ। ছবি: বাফুফে
ফ্রেমবন্দী গোটা বাংলাদেশ দল। ছবি: বাফুফে
ফ্রেমবন্দী গোটা বাংলাদেশ দল। ছবি: বাফুফে
কুয়ালালামপুরের গ্র্যান্ড ব্লু ওয়েভ হোটেলে চেক-ইনের সময় বাংলাদেশ দল। ছবি: বাফুফে
কুয়ালালামপুরের গ্র্যান্ড ব্লু ওয়েভ হোটেলে চেক-ইনের সময় বাংলাদেশ দল। ছবি: বাফুফে
কুয়ালালামপুরে বিমানবন্দর থেকে হোটেলে যাচ্ছে বাংলাদেশ দল। ছবি: বাফুফে
কুয়ালালামপুরে বিমানবন্দর থেকে হোটেলে যাচ্ছে বাংলাদেশ দল। ছবি: বাফুফে
মালয়েশিয়াগামী বিমানে বাংলাদেশ দল। ছবি: বাফুফে।
মালয়েশিয়াগামী বিমানে বাংলাদেশ দল। ছবি: বাফুফে।