প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানেল থেকে বেরিয়ে আয়াক্সের খেলোয়াড়েরা যখন মাঠে ঢুকলেন, স্টেডিয়াম ফেটে পড়েছে মুহুর্মুহু করতালিতে। দর্শকেরা কেউ কেউ আনন্দে, বিস্ময়ে ভাষা হারিয়ে ফেলেছেন, অনেকেই আবেগাপ্লুত। সাধারণত মাঠে ঢোকার সময় খেলোয়াড়েরা শিশুদের নিয়ে ঢোকেন। পরশু ডাচ ফুটবল লিগের একটা ম্যাচে আয়াক্স ফুটবলাররা ঢুকেছিলেন তাঁদের মায়েদের নিয়ে! মা দিবসে অনেকেই অনেকভাবে শুভেচ্ছা জানিয়েছেন। ডাচ ক্লাব আয়াক্সের উদ্যাপনটা দুর্দান্ত ব্যতিক্রমই হলো। ক্লাবের টুইটার পেজে একটা ভিডিও পোস্ট করা হয়েছে। সঙ্গে লেখা হয়েছে, ‘আজ মা দিবস। আমরা যদি মায়েদের দেখতে যেতে না পারি, ওঁদেরই নিয়ে আসি না কেন!’ সব মিলিয়ে আয়াক্স ফুটবলারদের মায়েদের দিনটা দারুণ কেটেছে, কামবুরকে ৩-০ গোলে হারিয়েছে আয়াক্স। সবচেয়ে গর্বিত বোধ হয় ভিক্টর ফিশারের মা, তাঁর সন্তান যে করেছেন জোড়া গোল! মেইল অনলাইন।