মিউনিখে বিধ্বস্ত ডর্টমুন্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দলের ফর্ম ধ্রুপদি একটা ম্যাচেরই আশা দেখাচ্ছিল। কোথায় কী! আলিয়াঞ্জ অ্যারেনায় কাল বরুসিয়া ডর্টমুন্ডকে ফুটবল শিক্ষাই দিল বায়ার্ন মিউনিখ। জার্মান চ্যাম্পিয়নরা জিতেছে ৫-১ গোলে। প্রথমার্ধে টমাস মুলারের জোড়া গোলের পর ডর্টমুন্ডের পক্ষে এক গোল ফিরিয়ে দিয়েছিলেন পিয়ের-এমেরিক অবামেয়াং। তবে দ্বিতীয়ার্ধে ডর্টমুন্ডের আততায়ী হয়ে এলেন ক্লাবটির সাবেক দুই খেলোয়াড় রবার্ট লেভানডফস্কি ও মারিও গোটশে। পোলিশ স্ট্রাইকার কাল করলেন আরও দুই গোল। এ নিয়ে সর্বশেষ ৪ ম্যাচে তাঁর গোল ১২টি। স্টার স্পোর্টস।