মিকেলের শাস্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ১০ বছর হয়ে গেল। অথচ জন ওবি মিকেলকে এখনো আপন করে নিতে পারল না চেলসি! নইলে এখনো শাস্তি পেয়ে বেঞ্চে বসে থাকতে হবে কেন? কিন্তু শাস্তিটা এই নাইজেরিয়ান মিডফিল্ডার কী কারণে পেয়েছেন? নাইজেরিয়ার কোচ গারমট রোর বলছেন, দেশের হয়ে অলিম্পিক খেলার ‘দণ্ডই’ এখন দিতে হচ্ছে মিকেলকে। নাইজেরিয়ার হয়ে রিও অলিম্পিকে খেলেছেন মিকেল, ব্রোঞ্জও জিতেছেন। ক্লাবের হয়ে প্রাক-মৌসুম প্রস্তুতির অনেকগুলো ম্যাচেই তাই খেলতে পারেননি। রোরের দাবি, মিকেল অনুশীলনে ভালো করার পরও শুধু অলিম্পিকের ওই ঘটনার জন্য দলে সুযোগ পাচ্ছেন না। কদিন থেকেই অবশ্য শোনা যাচ্ছে, এই জানুয়ারিতেই নাকি চেলসি ছাড়ছেন মিকেল। ১০ বছরের সম্পর্কটা কি তিক্ততা দিয়েই শেষ হবে?