মিটমাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যাঙ্গেল ডি মারিয়ার বিদায়টা একদমই মেনে নিতে পারছিলেন না। ক্রিস্টিয়ানো রোনালদো প্রকাশ্যেই বলেছিলেন, তাঁর হাতে ক্ষমতা থাকলে কখনোই ডি মারিয়াকে ছেড়ে দিতেন না। ইঙ্গিতটা স্পষ্টতই ক্লাবকর্তাদের দিকে। রোনালদো কথাটা রাগ করেই বলেছিলেন, কিন্তু একটু ক্ষোভও কি ছিল না সঙ্গে! রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ অবশ্য পরশুই দাবি করেছেন, রোনালদোর সঙ্গে কোনো ভুল-বোঝাবুঝি হয়নি। মিটমাট যে হয়ে গেছে, সেটা বোঝা গেল কাল সিআর ‘সেভেনের’ ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে। রোনালদো দাবি করেছেন, তাঁর কথা ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল। প্রেসিডেন্টের সঙ্গে কোনোরকম ভুল-বোঝাবুঝি হয়নি। আসলেই তাই? গোলডটকম।