প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩২ ম্যাচ শেষে লিগে দলের অবস্থান ছয়, উঠে গেছে কোপা ইতালিয়ার ফাইনালেও। এসি মিলানের মতো ক্লাবে তবু এটি ‘ব্যর্থতা’ হিসেবেই দেখা হয়। আর এর দায় নিয়ে সরে যেতে হলো কোচ সিনিসা মিহাইলোভিচকে। মৌসুম শেষ পর্যন্ত আপাতত মিলানে প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন ক্লাবের যুবদলের কোচ ক্রিস্টিয়ান ব্রক্কি। এ নিয়ে দুই বছরের কিছু বেশি সময়ের মধ্যে চারজন কোচকে বরখাস্ত করল মিলান। এএফপি।