মিলানের সামনে জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা ইতালিয়ার সেমিফাইনালের প্রথম লেগে জয় ৩-০ গোলে। হেসেখেলেই তো ফাইনালে যাওয়ার কথা জুভদের। কোচ অ্যালেগ্রি দ্বিতীয় সারির দল নামিয়েছিলেন। তাতেই আরেকটু হলে ডুবতে বসেছিল জুভেন্টাস। দ্বিতীয় লেগে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল ইন্টার মিলান। মার্সেলো ব্রোজোভিচের ২ গোলের সঙ্গে ইভান পেরিসিচের গোলে লড়াইয়ে সমতা নিয়ে এসেছিল রবার্তো মানচিনির দল, নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ৩–৩ গোলে। তবে শেষ পর্যন্ত টাইব্রেকারে জিতে হাঁফ ছেড়ে বাঁচল জুভেন্টাস।

২১ মে ফাইনালে জুভেন্টাসের প্রতিপক্ষ মিলান। এএফপি।