মিয়ামির কোচ নেস্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিয়ামি এফসির অন্যতম স্বত্বাধিকারী রিকার্ডো সিলভার সঙ্গে নেস্তা (ডানে)
মিয়ামি এফসির অন্যতম স্বত্বাধিকারী রিকার্ডো সিলভার সঙ্গে নেস্তা (ডানে)

ইতালির হয়ে একবার বিশ্বকাপ, এসি মিলানের হয়ে দুবার সিরি ‘আ’, দুবার চ্যাম্পিয়নস লিগ, একবার ক্লাব বিশ্বকাপ ও দুবার উয়েফা সুপার কাপ। বর্ণাঢ্য ক্যারিয়ারে সম্ভাব্য প্রায় সব শিরোপাই ছুঁয়ে দেখেছেন আলেসান্দ্রো নেস্তা। সেই অভিজ্ঞতা নিয়ে এবার সাবেক ইতালিয়ান ডিফেন্ডার এলেন কোচিংয়ে। যুক্তরাষ্ট্রের মিয়ামি এফসির কোচ হিসেবে পরশু দায়িত্ব নিয়েছেন ৩৯ বছর বয়সী নেস্তা। এ বছর মে মাসে প্রতিষ্ঠিত মিয়ামি আগামী মৌসুমে খেলবে নর্থ আমেরিকান সকার লিগের দ্বিতীয় বিভাগে। ক্লাবটির অন্যতম স্বত্বাধিকারীও নেস্তার সাবেক সতীর্থ ও কিংবদন্তি ইতালিয়ান ডিফেন্ডার পাওলো মালদিনি। কোচ হিসেবে এটাই নেস্তার প্রথম মিশন হলেও যুক্তরাষ্ট্রের ফুটবলের সঙ্গে বেশ পরিচিত নেস্তা। গত বছর অবসরের আগে প্রায় দেড় বছর খেলেছেন মেজর লিগ সকারের দল মন্ট্রিয়ল ইমপ্যাক্টের হয়ে। রয়টার্স।