মুক্তিযোদ্ধার কোচ ইউসুফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফিকুল ইসলাম মানিককে বিদায় দিয়ে মুক্তিযোদ্ধা এবার এনেছিল ইতালিয়ান কোচ ফ্লাভিও রাফোকে। কিন্তু ওই কোচ নাকি বেতন বাড়ানোর দাবিতে ঘন ঘন চাপ দিচ্ছিলেন, যা কর্মকর্তাদের পছন্দ হয়নি। ঢাকায় আসার এক মাসের মধ্যেই গত ৩০ জানুয়ারি ‘আচরণগত’ সমস্যা দেখিয়ে রাফোকে ছাঁটাই করেছে মুক্তিযোদ্ধা। অভিজ্ঞ কোচ আবু ইউসুফকে তাঁর স্থলাভিষিক্ত করা হয়েছে।