মুখ খুলে গচ্চা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথায় আছে, নীরবতা হিরণ্ময়। রাফায়েল বেনিতেজ নিশ্চয়ই এটি এখন ভালোমতো বুঝতে পারছেন। আপাতদৃষ্টিতে সাদামাটা একটা মন্তব্য করেও যে এখন মোটা অঙ্কের টাকা গচ্চা দিতে হতে পারে রিয়াল মাদ্রিদের সাবেক কোচকে! গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে বিটি স্পোর্টের একটা অনুষ্ঠানে গিয়েছিলেন বেনিতেজ। সেখানেই রিয়াল মাদ্রিদে তাঁর সময়ের কথাও এসে গেল। বেশ কিছু কথাও বলেছিলেন বেনিতেজ। কিন্তু রিয়াল থেকে বিদায় নেওয়ার সময় চুক্তিতে একটা ধারা ছিল, এই বছরের ৩০ জুন পর্যন্ত ক্লাবে নিজের সময় নিয়ে কিছু বলতে পারবেন না। এমনিতে ক্লাব তাঁকে বরখাস্ত করায় ৪০ লাখ ইউরো ক্ষতিপূরণ পাওয়ার কথা বেনিতেজের। কিন্তু চুক্তির ধারা ভঙ্গ করলে বেশ কিছু টাকা গচ্চা দিতে হবে। বেনিতেজের এজেন্ট অবশ্য দাবি করছেন, মাদ্রিদ থেকে যা পাওয়ার কথা সবই পেয়ে গেছেন এই স্প্যানিশ কোচ। কিন্তু আসলেই কি তাই? এএস।