মুখ ফসকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুখের কথা আর বন্দুকের তির—একবার বেরিয়ে গেলে আর ফেরানো যায় না। স্টিভ হল্যান্ড এখন কি চাইলেই কথাটা ফেরাতে পারবেন? চেলসির এই সহকারী কোচ পরশু এসেছিলেন ম্যাচের আগের সংবাদ সম্মেলনে। হোসে মরিনহো আসেননি, তাঁর বিরুদ্ধে এফএর অভিযোগ আছে। অভিযোগ কেন, সেটি হয়তো বুঝতে পারছেন। ক্রমাগত রেফারির বিরুদ্ধে কথা বলে এফএকে একেবারে বিরক্ত করে ছেড়েছেন পর্তুগিজ কোচ। কিন্তু মরিনহোর অনুপস্থিতিতে কথা বলতে গিয়ে হল্যান্ড পাকিয়ে ফেলেছেন ভজঘট। প্রশ্ন করা হয়েছিল, জানুয়ারিতে চেলসিতে নতুন কেউ আসছেন কি না? হল্যান্ড উত্তর দিলেন, ‘জানুয়ারিতে চেলসিতে কেউ থাকছেন না, কেউ যাচ্ছেনও না।’ চেলসি ছেড়ে সবাই চলে যাচ্ছেন! ভুল বাক্যটি নিয়ে হাসাহাসিও হয়েছে একচোট। নিয়মিত সংবাদ সম্মেলনে আসার অভ্যাস নেই, সে কারণেই হয়তো এমন ভুল করেছেন হল্যান্ড! মেট্রোডটকম।