প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরের মাঠে সমর্থকেরা একজন বাড়তি খেলোয়াড়ের মতো। ‘হোম অ্যাডভান্টেজ’ বলে তো একটা কথা আছে। তবে প্রতিপক্ষের মাঠেও সমর্থকেরা কম গুরুত্বপূর্ণ নয়। ঘরের বাইরে সমর্থন পেলে সেটা হয়তো আরও বেশি উদ্দীপনা জাগায়। এ ক্ষেত্রে ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু সবাইকে ছাড়িয়ে গেছে। একটা জরিপে দেখা গেছে, প্রতিপক্ষ মাঠে ইউনাইটেড সমর্থকেরাই সবচেয়ে বেশি মুখর থাকে। দ্বিতীয় নিউক্যাসলের সমর্থকেরা, তৃতীয় লিভারপুল। লিগে চেলসি যতই ভালো করুক, এখানে কিন্তু পিছিয়েই আছে। পাঁচে থাকা চেলসির পর পরই আছে ম্যানচেস্টার সিটি ও আর্সেনাল। তা সমর্থকদের এমন ভালোবাসার প্রতিদান ঠিকই দিচ্ছে ইউনাইটেড, জিতেছে গত ৬টি ম্যাচই। ও হ্যাঁ, সবচেয়ে নীরস সমর্থক ওয়েস্ট ব্রমউইচের, তারা আছে সবার পরে। মেইল অনলাইন।