মুখোমুখি হওয়ার আগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* জুভেন্টাস-বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ মুখোমুখি হয়েছিল ২০১৪-১৫ মৌসুমের ফাইনালে। বার্সা জিতেছিল ৩-১ গোলে।
* এ নিয়ে টানা দশমবার চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে খেলছে বার্সেলোনা।
* ২০১৩ এপ্রিলের পর নিজের মাঠে ইউরোপিয়ান টুর্নামেন্টের কোনো ম্যাচ হারেনি জুভেন্টাস।
* এই মৌসুমে চ্যাম্পিয়নস লিগে কোনো ম্যাচ হারেনি জুভেন্টাস।
* চ্যাম্পিয়নস লিগে প্রতিপক্ষের মাঠে সর্বশেষ তিন ম্যাচের দুটিতেই হেরেছে বার্সেলোনা।

* এই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হচ্ছে ডর্টমুন্ড-মোনাকো।
* নিজের মাঠে কোনো ফরাসি ক্লাবের কাছে এর আগে একবারই হেরেছে ডর্টমুন্ড, ২০১১ সালে মার্শেইয়ের কাছে।
* এ নিয়ে চতুর্থবারের মতো চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে খেলছে মোনাকো।
* চ্যাম্পিয়নস লিগ নকআউট পর্বে সর্বশেষ ১০ ম্যাচের মাত্র তিনটি জিতেছে ডর্টমুন্ড, হেরেছে বাকি সাতটি।
* ২০০৪ সালে ফাইনাল খেলার পর আর কখনো চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠেনি মোনাকো।