মূত্র বিসর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মারিও বালোতেল্লি
মারিও বালোতেল্লি

জীবনে অদ্ভুত কাণ্ড কম করেননি। মাঠের চেয়ে মাঠের বাইরের ঘটনার জন্যই শিরোনামে এসেছেন বেশি। তারপরও মারিও বালোতেল্লির যে ‘কীর্তি’র কথা এখন জানা যাচ্ছে, সেটিকে অদ্ভুত বললেও কম বলা হয়। মাথায় গোলমাল না থাকলে কি কেউ সতীর্থদের বুটের ওপর মূত্রত্যাগ করে? ইন্টার মিলানের হয়ে খেলার সময় নাকি এই কাজ করেছিলেন ইতালিয়ান স্ট্রাইকার। সাত বছর আগে ইন্টারে সতীর্থ ছিলেন ব্রাজিল মিডফিল্ডার কেরলন। সেই কেরলনই জানাচ্ছেন, ওই সময় বালোতেল্লি সবার আগে অনুশীলনে চলে আসতেন। এর পর সতীর্থদের বুটে মূত্রত্যাগ করে রাখতেন! এমনকি মাইকন, হুলিও সিজারের মতো সিনিয়র সতীর্থরাও এই ‘যন্ত্রণা’ থেকে রেহাই পাননি। সেটার জন্য অবশ্য বালোতেল্লিকে কোনো শাস্তিও পেতে হয়নি। বয়স ১৮ ছিল বলেই হয়তো বেঁচে গেছেন! গোলডটকম।