মূর্ত সুয়ারেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গায়ে উরুগুয়ের জার্সি। সেই চিরাচরিত উদ্যাপনভঙ্গি। বাঁ হাতের তিন আঙুল উঁচিয়ে রেখেছেন। ডান হাত নিচে নামানো। লুইস সুয়ারেজের এই ভঙ্গিমারই একটি মূর্তি বসানো হচ্ছে সালতোয়। উত্তর-পূর্ব উরুগুয়ের এই সালতোর জল-হাওয়াতেই বেড়ে উঠেছেন। অসচ্ছল এক পরিবার থেকে উঠে এসেছেন ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে। প্রতিপক্ষ খেলোয়াড়কে কামড়ে যতই ‘কুখ্যাত’ হোন না কেন, নিজের দেশে সুয়ারেজ অসম্ভব জনপ্রিয়। সালতোয় তাঁর মূর্তি গড়ার কাজে স্থানীয় কর্তৃপক্ষকে সহযোগিতা করছে দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয়। ভালো হতো সুয়ারেজকে দাঁড় করিয়ে মূর্তি গড়তে পারলে! কিন্তু তাঁকে কোনো যন্ত্রণা দিতে চাননি বলে ছবি দেখেই মূর্তি গড়ছেন ভাস্কর মোরালেস সারাভিয়া, ‘আমি যা করছি সেটা খুবই কঠিন। ছবি দেখে দেখেই এটা করছি আমি।’ ১৮ ডিসেম্বর উন্মোচন করা হবে সুয়ারেজের মূর্তি। বিবিসি।