মৃত্যুর পর ম্যারাডোনার প্রথম জন্মদিন যেভাবে পালন করল আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যারাডোনা চলে গেছেন প্রায় এক বছর হয়ে গেল। তাঁর চলে যাওয়ার পর প্রথম জন্মদিন ছিল গত ৩০ অক্টোবর। আর্জেন্টাইনরা যথারীতি প্রিয় কিংবদন্তির জন্মদিন উদযাপন করেছে জাঁকজমকের সঙ্গেই। সে উদযাপনের কিছু মুহূর্ত -

১ / ১৫
ম্যারাডোনার প্রাণের ক্লাব ছিল বোকা জুনিয়র্স। তাদেরই মাঠ লা বোম্বানেরা। এ মাঠেই দুদিন আগে হয়ে গিয়েছিল বোকা জুনিয়র্স বনাম নিউয়েলস ওল্ড বয়েজের ম্যাচ, যে নিউয়েলসের হয়েও মাঠে নেমেছিলেন ম্যারাডোনা। ম্যারাডোনার জন্মদিন উপলক্ষে সেদিন শ্রদ্ধা জানিয়েছে এই দুই ক্লাব।
ছবি: রয়টার্স
২ / ১৫
মৃত্যুর পর ম্যারাডোনার প্রথম জন্মদিনে ওটিটি প্ল্যাটফর্ম আমাজন প্রাইম মুক্তি দিয়েছে ম্যারাডোনা-বিষয়ক এক সিরিজ। ‘ম্যারাডোনা: সুয়েনো বেনদিতো (ম্যারাডোনা: আশীর্বাদপুষ্ট স্বপ্ন)’ নামের এই সিরিজের প্রিমিয়ার ছিল বুয়েনস এইরেসে। সেই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন ম্যারাডোনার চরিত্রে অভিনয় করা অভিনেতা হুয়ান পালোমিনো
ছবি: রয়টার্স
৩ / ১৫
‘ম্যারাডোনা: সুয়েনো বেনদিতো (ম্যারাডোনা: আশীর্বাদপুষ্ট স্বপ্ন)’ সিরিজের সব কলাকুশলী।
ছবি: রয়টার্স
৪ / ১৫
বুয়েনস এইরেসে আয়োজিত আমাজন প্রাইমের ‘ম্যারাডোনা: সুয়েনো বেনদিতো (ম্যারাডোনা: আশীর্বাদপুষ্ট স্বপ্ন)’ সিরিজের প্রিমিয়ারের আগে ম্যারাডোনার এক ম্যুরালের সামনে হেঁটে যাচ্ছেন এক নারী
ছবি: রয়টার্স
৫ / ১৫
ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামের সামনে ম্যারাডোনার ছবিসংবলিত গেঞ্জি পরে হেঁটে যাচ্ছে এক পরিবার
ছবি: রয়টার্স
৬ / ১৫
বুয়েনস এইরেসের ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে সেদিন আয়োজন করা হয় এক প্রীতি ম্যাচের। সে ম্যাচের অপেক্ষায় বসে আছেন দর্শকেরা
ছবি: রয়টার্স
৭ / ১৫
ম্যারাডোনার স্মৃতির প্রতি আয়োজিত প্রীতি ম্যাচ দেখতে এসেছেন কিছু ম্যারাডোনাপ্রেমী
ছবি: রয়টার্স
৮ / ১৫
১৯৭৮ ও ১৯৮৬ বিশ্বকাপজয়ী দলের সদস্যরা সেদিন ম্যারাডোনার স্মৃতির উদ্দেশে এক প্রীতি ম্যাচ আয়োজন করেছিলেন বুয়েনস এইরেসের ডিয়েগো ম্যারাডোনা স্টেডিয়ামে
ছবি: রয়টার্স
৯ / ১৫
লা প্লাতা, বুয়েনস এইরেসের উনো-হোর্হে লুইস হিরশি স্টেডিয়ামে সেদিন মুখোমুখি হয়েছিল দুই ঐতিহ্যবাহী আর্জেন্টাইন ক্লাব এস্তুদিয়ান্তেস ও রিভার প্লেট। সে ম্যাচের আগেই দর্শকসারিতে দেখা গেল ম্যারাডোনার নামাঙ্কিত আর্জেন্টিনার একটি জার্সি
ছবি: এএফপি
১০ / ১৫
সেদিন লিগের ম্যাচে ম্যারাডোনার প্রাণের ক্লাব বোকা জুনিয়র্স মুখোমুখি হয়েছিল হিমনাসিয়ার, যে ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন ম্যারাডোনা। সে ম্যাচের আগে ম্যারাডোনার মেয়ে দালমা ম্যারাডোনাকে বাবার নামাঙ্কিত জার্সি ও স্মারক উপহার দিয়েছিল বোকা জুনিয়র্স। ছবিতে দেখা যাচ্ছে বোকার অধিনায়ক কার্লোস ইজকের্দোস ও লেফটব্যাক ফ্রাঙ্ক ফাব্রাকে
ছবি: এএফপি
১১ / ১৫
ম্যারাডোনা পরিবারের জন্য বিশেষভাবে নির্মিত ভিআইপি বক্স থেকে খেলা দেখছেন দালমা ম্যারাডোনা। ম্যাচে অবশ্য হেরে গিয়েছে বোকা জুনিয়র্স
ছবি: এএফপি
১২ / ১৫
বোকা জুনিয়র্স-হিমনাসিয়া ম্যাচে গ্যালারির অবস্থা
ছবি: এএফপি
১৩ / ১৫
ম্যারাডোনার জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে ম্যুরাল বানানো হয়েছে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস এইরেসের সান্তা ক্লারা দেল মারে
ছবি: এএফপি
১৪ / ১৫
১৫. ম্যাচের আগে বেলুন, জার্সি—সবকিছু দিয়েই স্মরণ করা হয়েছে ম্যারাডোনার অবদান
ছবি: এএফপি
১৫ / ১৫
ম্যারাডোনার জন্মদিনে তাঁকে স্মরণ করে বানানো বিশেষ গেঞ্জি পরে সেদিন ম্যাচের আগে নেমেছিলেন হিমনাসিয়ার খেলোয়াড়েরা
ছবি: এএফপি