মেক্সিকোর ক্লাবে রোনালদিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদিনহো। ফাইল ছবি
রোনালদিনহো। ফাইল ছবি

সে এক সময় গেছে রোনালদিনহোর। জিতেছিলেন টানা দুবার ফিফা বর্ষসেরা পুরস্কার। সেই রোনালদিনহো আর এখনকার রোনালদিনহোর মধ্যে অনেক পার্থক্য। খেলোয়াড়ি জীবনে দল বদলিয়েছেন ছয়বার। পিএসজি, বার্সেলোনা, এসি মিলান—বিশ্বের সেরা সেরা সব ক্লাব ঘুরে ব্রাজিলিয়ান প্লে-মেকারের আপাতত ঠিকানা মেক্সিকোর ক্লাব কুইয়েরেতারো।

নতুন ক্লাবের সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে রোনালদিনহোর। গত জুলাইয়ে সম্পর্ক চুকেবুকে গিয়েছে দেশের ক্লাব অ্যাটলেটিকো মিনেইরোর সঙ্গে। টুইটারে রোনালদিনহো লিখেছেন, ‘এখানে আমি সব সময় অন্য রকম ভালোবাসা পেয়েছি। এ কারণে মেক্সিকো বেছে নিয়েছি। কুয়েরেতারোকে প্রতিনিধিত্ব করতে ভীষণ অনুপ্রাণিত হয়েছি।’ সূত্র; এএফপি।