মেলবোর্নে ব্রাজিল-আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর জুনের শুরুতেই প্রীতি ফুটবলে মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা। লাতিন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইটি হবে অস্ট্রেলিয়ায়, ক্রিকেটের মাঠ হিসেবে পরিচিত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি)। অস্ট্রেলিয়ার দ্য অস্ট্রেলিয়ান পত্রিকার খবর, দক্ষিণ আমেরিকান ‘সুপার ক্লাসিকো’ খেলার পর একটা দল অস্ট্রেলিয়ার বিপক্ষেও ম্যাচ খেলবে। ১৭ জুন রাশিয়ায় শুরু হতে যাওয়া কনফেডারেশন কাপ শুরুর আগে এই ম্যাচ দিয়েই নিজেদের পরখ করার সুযোগ পাবে অস্ট্রেলিয়া। এএফপি।