মেসি আছেন বলেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কে সেরা? লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে এই বিতর্ক চলছে অনেক দিন ধরেই। সর্বশেষ নয়টি ব্যালন ডি’অর ভাগাভাগি করে নিয়েছেন তাঁরা দুজন। বার্সেলোনার আর্জেন্টাইন তারকা মেসি জিতেছেন পাঁচবার, রোনালদো চারবার। কিন্তু তাঁদের যেকোনো একজন না থাকলে কি অন্যজন অবিসংবাদিতভাবে এই সময়ের সেরা হয়ে যেতেন? হয়তো তা-ই। সাবেক বার্সেলোনা মিডফিল্ডার ও মেসির একসময়ের সতীর্থ জাভি যেমন বললেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদো একজন জাত গোলদাতা। অসাধারণ ফুটবলারও। সমস্যাটা হচ্ছে এই সময়ে মেসির থাকাটা। আমার কাছে যে ইতিহাসের সেরা ফুটবলার।’ রোনালদোর কোনো সতীর্থকে জিজ্ঞেস করলে হয়তো উল্টোটা বলবেন! গোল ডটকম।